রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার উড়ন্ত জয়

স্পোর্টস ডেস্ক / ১৫ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার উড়ন্ত জয়

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ২৯ বছর বয়সী এই তারকার ১৪তম গোল। গত বুধবারে রেসিং সান্তান্দারের বিপক্ষে ৭-২ ব্যবধানের জয়ের পর এটি তাঁর টানা দ্বিতীয় হ্যাটট্রিক।

রবিবার রাতে ম্যাচের ১৯তম মিনিটে ফেলিক্স কোরিয়ার ক্রস থেকে দারুণ হেডে গোল করে সেভিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ইউসুফ ফোফানা। তবে তিন মিনিট পরই (২২তম মিনিট) একক প্রচেষ্টায় গোলরক্ষক ভলাচোডিমোসকে পরাস্ত করে বার্সেলোনাকে সমতায় ফেরান রাফনিয়া।

দ্বিতীয় অর্ধে উদীয়মান তারকা লামিন ইয়ামালের জাদুকরী পাসিংয়ে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কাতালানরা। ৫২তম মিনিটে ইয়ামালের চিপ ক্রসে হেডে নিজের দ্বিতীয় গোল করার পর, ৬৯তম মিনিটে আবারও ইয়ামালের চোখধাঁধানো পাস থেকে দর্শনীয় ‘চিপ’ শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া।

এই জয়ে লা লিগায় টানা সপ্তম এবং সব মিলিয়ে টানা অষ্টম জয় তুলে নিল বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল।


এই বিভাগের আরো খবর