শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে সুপারি, আসছে জিরা-মদ সহ বিভিন্ন পণ্য

জৈন্তাপুর প্রতিনিধি / ১১৮ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে সুপারি, আসছে জিরা-মদ সহ বিভিন্ন পণ্য

সিলেটের জৈন্তাপুরউপজেলার মোকামপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি সুপারি ভারতে পাচারের অভিযোগ উঠেছে। একই পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয় জিরা, বিভিন্ন ব্র্যান্ডের মদসহ বিভিন্ন ধরনের পণ্য—এমন অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোকামপুঞ্জি সীমান্তের ভেতরের কয়েকটি পথ দিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পণ্য আনা-নেওয়া করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে চোরাচালান চালিয়ে যাচ্ছে বলে দাবি স্থানীয়দের।

১৮ ই সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টার দিকে সরেজমিনে মোকামপুঞ্জি সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, আন্তর্জাতিক সীমান্ত লাইন অতিক্রম করে কয়েকজন শ্রমিক বস্তা ও বিভিন্ন ধরনের কার্টন নিয়ে সীমান্তসংলগ্ন বসতির দিকে প্রবেশ করছেন। স্থানীয়দের দাবি, এসব বস্তার মধ্যে সুপারি এবং কার্টনে বিভিন্ন ভারতীয় পণ্য রয়েছে।

এদিকে চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিজিবি ও পুলিশের নামে টাকা উত্তোলনের অভিযোগও উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মাখাই পাত্র বিজিবির নামে এবং থানা পুলিশ ও ডিবি পুলিশের নামে টাকা উত্তোলন করেন আরো দুই ব্যাক্তি । তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও এ প্রতিবেদনে পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি জোরদার না থাকায় চোরাচালানকারীরা বিভিন্ন সময় সীমান্তের অভ্যন্তরীণ পথ ব্যবহার করে পণ্য আনা-নেওয়া করছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

স্থানীয়রা মোকামপুঞ্জি সীমান্তে নজরদারি বাড়ানো, অভিযোগগুলো তদন্ত করা এবং চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর