রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার দুই বছরেই পুলিশের চাকরি পেলেন সিলেটের রিজভী

আন্তর্জাতিক ডেস্ক / ৪০ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার দুই বছরেই পুলিশের চাকরি পেলেন সিলেটের রিজভী

সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কানলী গ্রামের তরুণ রিজভী ইসলাম নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পেয়েছেন। তাঁর পরিবার জানিয়েছে, এনওয়াইপিডিতে তিনি ট্রাফিক-সংশ্লিষ্ট দায়িত্বে কাজ করবেন। এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

রিজভী ইসলাম কানলী গ্রামের শাহিনুল ইসলাম ওরফে দুলালের ছেলে। পরিবারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তিনি স্বপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর নিজের ক্যারিয়ার গড়ার লক্ষ্য নিয়ে বিভিন্ন প্রস্তুতি ও নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যান।

রিজভীর চাচা সাইদুল ইসলাম সেলিম জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকেই রিজভী নিজের পেশাগত ভবিষ্যৎ গড়তে নিয়মিত প্রস্তুতি নিচ্ছিলেন। দীর্ঘ প্রচেষ্টা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর এনওয়াইপিডির ট্রাফিক-সংশ্লিষ্ট বিভাগে চাকরির সুযোগ পান তিনি।

রিজভীর এই অর্জনে তাঁর পরিবার ও স্বজনদের পাশাপাশি কানলী গ্রামের মানুষের মধ্যেও আনন্দ দেখা দিয়েছে। বিয়ানীবাজারের একজন তরুণ হিসেবে নিউইয়র্কের পুলিশ বিভাগে কাজের সুযোগ পাওয়াকে স্থানীয়রা তাঁর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল হিসেবে দেখছেন।


এই বিভাগের আরো খবর