রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

আখাউড়ায় নিখোঁজ বাংলাদেশি শিশুর মরদেহ মিলল ভারতীয় সীমান্তে

ডেস্ক / ১৭ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আখাউড়ায় নিখোঁজ বাংলাদেশি শিশুর মরদেহ মিলল ভারতীয় সীমান্তে
Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. শাকিল নামের এক বাংলাদেশি শিশুর মরদেহ ভারতীয় ভূখণ্ড থেকে উদ্ধার করেছে দেশটির পুলিশ ও বিএসএফ।নিহত শাকিল আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল এবং গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতের লংকা মোড়া এলাকায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) বিষয়টি নিয়ে আলোচনা করে। পরবর্তীতে শাকিলের পরিবারের সদস্যরা সীমান্ত ঘেঁষে মরদেহটি তার বলে শনাক্ত করেন।

যেহেতু মরদেহটি ভারতের সীমানার অভ্যন্তরে পাওয়া যায়, সে কারণে আইনি প্রক্রিয়া অনুসরণে ভারতীয় পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।বিজিবি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি, বিএসএফ এবং দুই দেশের পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বিত আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।


এই বিভাগের আরো খবর