রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট / ২৫৫ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে।

এসময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ।

বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ছাড়াও উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর