সোমবার, ১১ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন

৮ ব্যাংক সিনিয়র অফিসার ও অফিসার নেবে ৩৩৫৮ জন

ডেস্ক রিপোর্ট / ১৬২৮ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
চাকরি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়

৮ ব্যাংক সিনিয়র অফিসার ও অফিসার নেবে ৩৩৫৮ জন

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮ ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান ৩ হাজার ৩৫৮ জনকে সিনিয়র অফিসার ও অফিসার পদে নিয়োগ দেবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গতকাল সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

২০২২ সাল ভিত্তিক সিনিয়র অফিসার (সাধারণ), অফিসার (সাধারণ) এবং অফিসার (ক্যাশ)/ অফিসার (টেলর) পদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সময় বাড়ানো হয়েছে। মোট ৩ হাজার ৩৫৮ হাজার শূন্যপদে পরীক্ষা হবে। এর মধ্যে সিনিয়র অফিসার (সাধারণ)-এ শূন্য পদ ৯৭৪টি, অফিসার (সাধারণ)-এ শূন্য পদ ১৫৯৭টি এবং অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)-এ শূন্য পদ ৭৮৭টি।

১ হাজার ৫৯৭টি পদের মধ্যে সোনালী ব্যাংকে ৬৪৩টি, জনতা ব্যাংকে ১৬৪টি, বিডিবিএলে ৫টি, আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে

৪৪৯টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১টি, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৬৪টি, কর্মসংস্থান ব্যাংকে ২০টি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২০টি পদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিসার (সাধারণ) পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রার্থীদের এমসিকিউ টেস্ট এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সময় আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ক্লিক করুন এই লিংকে-https://erecruitment.bb.org.bd/ onlineapp/print_admit.php

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক ইওেফাক ১৩সেপ্টেম্বর ২০২৪ইং

সূত্র: দৈনিক ইওেফাক ১৩সেপ্টেম্বর ২০২৪ইং

এই বিভাগের আরো খবর