মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

ডেস্ক রিপোর্ট / ৩২৫ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে টাইগাররা।

রোববার (৬ অক্টোবর) প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

এই ম্যাচে তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এ ছাড়াও রয়েছেন ৬ জন ব্যাটার।

অন্যদিকে ভারতের হয়ে দুইজনের অভিষেক হয়েছে। আইপিএলে বল হাতে গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদব ও নিতিশ কুমার রেড্ডি পেয়েছেন টি-টোয়েন্টি ক্যাপ। মায়াঙ্ককে ক্যাপ পরিয়ে দেন মুরালি কার্তিক। আর নিতিশকে ক্যাপ দেন পার্থিব প্যাটেল।

বাংলাদেশের একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নিতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুন চক্রবর্তী, আর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।


এই বিভাগের আরো খবর