এরপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ছাতক উপজেলা শাখা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ছাতক উপজেলা, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ছাতক উপজেলা, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজার নেতৃত্বে ছাতক প্রেসক্লাব, ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ছাতক থানা, ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে ছাতক নৌ পুলিশ ফাড়ি, তৌফিক হোসেন খানের নেতৃত্বে ছাতক উপজেলা কৃষি অফিস, উপজেলা আনসার ও ভিডিপি,
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ আঞ্চলিক কেন্দ্র ছাতক, জালালাবাদ গ্যাস আঞ্চলিক কার্যালয় ছাতক, ইউএনও তরিকুল ইসলামের নেতৃত্বে ছাতক পৌরসভা প্রশাসক, মনিরুল ইসলামের নেতৃত্বে পল্লী বিদ্যুৎ ছাতক জোনাল অফিস গোবিন্দগঞ্জ, মাওলানা আলী আসগর এর নেতৃত্বে ছাতক গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, উপজেলার সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সকল শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৭টায় উপজেলা প্রাঙ্গনে নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়। শিখা সতের ও উপজেলা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবু নাছের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজীব চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিলন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া,
ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সদস্য নাজমুল ইসলাম, মোশাহিদ আলী ও লুৎফুর রহমান শাওন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএইচ খালেদ, সাংবাদিক মীর আমান মিয়া লুমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, পানি উন্নয়ন বোর্ড ছাতকের উপসহকারী প্রকৌশলী মাসুম চৌধুরী, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা দিলীপ চন্দ্র দত্ত, প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, উপজেলা পরিষদ সিএ জিতেন বর্মণ, ছাত্র প্রতিনিধি সাইফ উদ্দিন ও মাহবুব জুবায়েরসহ উপজেলা, পৌরসভা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দুপুরে দ্বিতীয় পর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বিজয় মেলা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে শেষ পর্বে বেলা সাড়ে ৩টায় পৌর শহরের মৃত দ্বীরেন্দ্র নাথ পুরকায়স্থ (মন্টু বাবুর) মাঠে ছিল প্রীতি ফুটবল ম্যাচ। উপজেলা ও পৌরসভার মধ্যে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে খেলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছের, বিশিষ্ট ফুটবলার লাল মিয়া, ছাতক প্রেসক্লাবের সাংহঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক কমিটির সদস্য সাইফ উদ্দিন, ছাতক উপজেলা ছাত্র প্রতিনিধি মাহবুব জুবায়ের প্রমুখ। ম্যাচ শেষে বক্তব্য রাখেন ও খেলোয়ারবৃন্দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছের এবং ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান।