চাকরি দিচ্ছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগে শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী নিয়োগের নিমিত্তে যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
বিভিন্ন পদের বিপরীতে বেতন-ভাতাদি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অর্গানোগ্রাম ও সার্ভিস রুলস অনুযায়ী প্রাপ্য হবেন।
আবেদনপত্রের সাথে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক পদের জন্য ২০০০/-, প্রভাষক পদে ১০০০/- ও অন্যান্য পদের জন্য ৫০০/- টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) ‘হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ’ এর অনুকূলে সংযুক্ত করতে হবে।
স্ব স্ব বিষয়ে অর্জিত ডিগ্রি বিএমডিসি কর্তৃক স্বীকৃত হতে হবে। আভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
আবেদনপত্র আগামী ০৬/০২/২০২৫ তারিখের মধ্যে (সকাল ৮টা থেকে বেলা ২:৩০টা) সরাসরি অথবা ডাকযোগে ‘চেয়ারম্যান, কলেজ গভর্নিং বডি, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, ১ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা-১০০০’ বরাবর প্রেরণ করতে হবে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন

সি/ চা/ খ/ নিজ