জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট এর নিম্নলিখিত বিভাগ সমূহে পার্শ্বে দেখানো পদে নিয়োগের নিমিত্বে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাইতেছেঃ
পদের নাম
সহকারী অধ্যাপক
বিভাগ
পেডিয়েট্রিক সার্জারী এবং ইউরোলজি।
যোগ্যতা ও অভিজ্ঞতা
সংশ্লিষ্ট বিষয়ের উপর বিএমডিসি, পিএসসি এবং সরকারের সর্বশেষ স্বীকৃত যোগ্যতা ও অভিজ্ঞতা।
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আগামী ৩০শে এপ্রিল ২০২৫ইং তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবরে প্রেরণ করিতে হইবে। আবেদন পত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ কপি সত্যায়িত ছবিসহ বায়োডাটা, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, বিএমডিসি’র হালনাগাদ রেজিস্ট্রেশন (পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী/Additional Medical Qualification অর্জনের বিষয়ে বিএমডিসি’র রেজিষ্ট্রেশনসহ), বিএমএন্ডডিসি স্বীকৃত জার্নালে নিজ নামে প্রকাশনার কপি, নাগরিকত্ব সনদপত্র এবং অভিজ্ঞতা সনদসহ অন্যান্য সনদপত্রের (যদি থাকে) সত্যায়িত ফটোকপি দাখিল করিতে হইবে। চাকুরীরত প্রার্থীদের যথাযথঃ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হইবে।
অধ্যাপক মোঃ আবেদ হোসেন
অধ্যক্ষ
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট।
বিস্তারিত জানতে চোখ রাখুন বিজ্ঞপ্তিতে
