সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়, ডাকঘর : দয়ামীর-৩১০০, উপজেলা : ওসমানীনগর, জেলা: সিলেট-এর জন্য নিম্নোক্ত বিষয়সমূহের জন্য ০১ (এক) জন করে মোট ০৪ (চার) জন সহকারী শিক্ষক (খন্ডকালীন) নিয়োগ দেওয়া হবে। ১. সহকারী শিক্ষক (বাংলা), বি.এ/এম.এ ১ জন । ২. সহকারী শিক্ষক (ইংরেজী), বি.এ/এম.এ ১ জন। ৩. সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান), বি.এ/এম.এ ১ জন। ৪. সহকারী শিক্ষক (বিজ্ঞান), বি.এস.সি/এম.এস.সি ১ জন।
বেতন আলোচনা সাপেক্ষে।
উল্লেখ্য যে, NTRCA সনদপ্রাপ্ত, কম্পিউটার বিষয়ে পারদর্শী এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষককে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও দুই (02) কপি ছবি সহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
বিঃ দ্রঃ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ০২-০৬-২০২৫ইং তারিখে “দৈনিক জালালাবাদ” সিলেট পত্রিকায় প্রকাশিত হয়েছে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক জালালাবাদ ০২ জুন ২০২৫ইং