মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

মালয়েশিয়ার পতিতালয় থেকে ১০ বাংলাদেশি নারী উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ২৭৪ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
মালয়েশিয়ার পতিতালয় থেকে ১০ বাংলাদেশি নারী উদ্ধার

 

মালয়েশিয়ার পতিতালয় থেকে ১০ বাংলাদেশি নারী উদ্ধার

মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ বুধবার (৯ জুলাই) জালান পেতালিংয়ের একটি পতিতালয়ে অভিযান চালিয়ে ১০ বাংলাদেশি নারীসহ উদ্ধার ১৪ জন বিদেশি নারীকে উদ্ধার করেছে, তারা জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার বলে ধারণা করা হচ্ছে।কুয়ালালামপুর অভিবাসন পরিচালক ওয়ান সৌপি ওয়ান ইউসুফ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ জুলাই ‍দুপুর সোয়া ১টায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়া।

উদ্ধারকৃত নারীদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। এদের মধ্যে ১০ জন বাংলাদেশি, তিনজন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নারী রয়েছেন।

ওয়ান সৌপি আরও জানান, একজন ভুক্তভোগী দাবি করেছেন- সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার প্রেমিক তাকে ‘বিক্রি’ করে দিয়েছে এবং তাকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছে। অভিযানের সময় বেশ কয়েকজন খদ্দের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে পতিতালয়টি সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এবং পথচারীদের খদ্দের হিসেবে টার্গেট করে।
অভিযান চলাকালীন পতিতালয়ের তিনজন স্থানীয় ব্যক্তিকে মানবপাচারের অভিযোগে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭ এর ১২ ধারায় তদন্ত চলছে।

 


এই বিভাগের আরো খবর