রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

এলচেকে ভাসিয়ে উড়ন্ত জয়ে বার্সেলোনার শুভসূচনা

স্পোর্টস ডেস্ক / ৯৩ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
এলচেকে ৫ গোলে ভাসিয়ে উড়ন্ত জয়ে বার্সেলোনার শুভসূচনা

নতুন মৌসুমে প্রথম মাঠে নামেই নিজেদের শক্তি প্রদর্শন করল বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের প্রথম ম্যাচে এলচেকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে। হান্সি ফ্লিকের অধীনে অল-রাউন্ড নৈপুণ্য দেখিয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাফিনিয়া ও উইঙ্গার ফের্মিন লোপেস।প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৪তম মিনিটে অধিনায়ক রাফিনিয়ার সফল পেনাল্টি কিকে লিড নেয় বার্সেলোনা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন বার্সার হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামা ২৪ বছর বয়সী জার্মান উইঙ্গার কারিম আডেইয়েমি।

প্রথমার্ধে কিছুটা ঢিমেতালে থাকলেও বিরতির পর বার্সেলোনা ছিল একছত্র আধিপত্যে। দ্বিতীয় পর্বের মাঝামাঝি সময়ে মাঠে নামেন গ্যারি লিনেকার ও মার্কাস রাশফোর্ডের পর গত ১০০ বছরে বার্সেলোনার মূল দলে খেলা প্রথম কোনো ইংলিশ ফুটবলার অ্যান্থনি গর্ডন। বদলি হিসেবে নেমেই দ্রুত দুটি অ্যাসিস্টের মাধ্যমে বার্সার বড় জয়ে ভূমিকা রাখেন এই অভিষিক্ত তারকা। ৬৭ মিনিটে গর্ডনের বাড়ানো পাস থেকে নিজের দ্বিতীয় গোল নিশ্চিত করেন রাফিনিয়া।

এর চার মিনিট পরই অর্থাৎ ৭১তম মিনিটে গর্ডনের সহায়তায় গোল করে ব্যবধান ৪-০ করেন ফের্মিন লোপেস। পরবর্তীতে ৭৯তম মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি সম্পন্ন করেন এই স্প্যানিশ উইঙ্গার। এই জয়ে এলচের বিরুদ্ধে লা লিগায় টানা ১১ ম্যাচ জয়ের ঐতিহাসিক রেকর্ড ধরে রাখল কাতালানরা।


এই বিভাগের আরো খবর