চাকরি দিচ্ছে টিএমএসএস
টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার অডিট এ্যান্ড কমপ্লাইন্স বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নিম্ন বর্ণিত পদে জনবল নিয়োগ ও প্যানেল তৈরীর উদ্দেশ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে।
১। আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সক্রিয় মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী ০৩/০৯/২০১৫ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় নিম্নে উল্লেখিত যেকোন একটি ঠিকানায় পৌঁছাতে হবে।
• টিএমএসএস ফাউন্ডেশন অফিস, রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া-৫৮০০
• টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
২। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে (এজন্য আবেদনে সক্রিয় মোবাইল নম্বর উল্লেখ্য করতে হবে)। ৩। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
৪। ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে; তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীকে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো।
৫। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৬। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
৭। কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ব্যতিরেখে আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
ফোন: ০২৫৮৮৮৭৭৩০৫, 02588877309 www.tmss-bd.org
পরিচালক
(এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন)
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: প্রথম আলো ১৪ আগষ্ট ২০২৫ইং