মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ৫২৯ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুতের খুঁটির সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে অমিত দত্ত (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।নিহত অমিত দত্ত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। অমিত শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা অসিত দত্তের ছেলে। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার আমতৈল গ্রামে।

শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে শহরের এম সাইফুর রহমান সড়কের সদর সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।

 


এই বিভাগের আরো খবর