মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত

ডেস্ক রিপোর্ট / ৪৮১ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত

বিশ্বনাথে সিএনজিচালিত অটোরিকশা ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকের নিহত হয়েছেন। নিহত সিএনজিচালিত অটোরিকশা চালক মো. কুতুব (৪৫) সিলেটের জালালাবাদ থানার যুগিরগাঁও গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে।

শনিবার সকাল ৯টার দিকে সিলেট- সুনামগঞ্জ সড়কের লামাকাজী ইউনিয়নের লামাকাজী বাজার এলাকার গ্যাস পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের ছোটভাই কানাডা প্রবাসী ফটোসাংবাদিক আমির হোসেন সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সকাল ৯টায় সিলেট – সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলাধীন লামাকাজি মাছ বাজারের সামনে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক কুতুব গুরুতর আহত হলে সাথে সাথে তাকে স্থানীয়রা উদ্ধার সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুটি গাড়ি জব্দ করে।


এই বিভাগের আরো খবর