প্রবীণ সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে সিলেটের চাকরির খবরের শোক
দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক প্রবীণ সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটের চাকরির খবর পরিবার
সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে উপদেষ্টা :মোঃ আরিফ আহমদ সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ সাহেদ আহমদ সম্পাদক ও প্রকাশক : সৈয়দ সাইফুুল ইসলাম নাহেদ নির্বাহী সম্পাদক : মোঃ আতিকুল ইসলাম বার্তা সম্পাদক : সায়মন মিয়া বলেন, গুণী এ সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে।
তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন দক্ষ ও নিবেদিত প্রাণ কলমযোদ্ধাকে হারাল, যা এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।