আল হারামাইন নার্সিং কলেজে চাকরির সুযোগ
আল্ হারামাইন নার্সিং কলেজ-সিলেট এ নিম্ন বর্ণিত পদ সমূহে জনবল নিয়োগ প্রদান করা হবে।আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পূর্ণ জীবন-বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদনপত্র আগামী ২৫/০৯/২০২৫ ইং তারিখের মধ্যে পরিচালক, আল্ হারামাইন নার্সিং কলেজ, আল্ হারামাইন টাওয়ার, সোনালী-১২০, শিবগঞ্জ, সিলেট-৩১০০, বাংলাদেশ এই ঠিকানায় ডাকযোগে/সরাসরি পৌঁছাতে হবে অথবা [email protected] তে ইমেইল করা যাবে।
সকল পদে নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS / মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে৷ খামের উপরে পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ বিল প্রদান করা হবে না।
কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
(পরিচালক)
আল্ হারামাইন নার্সিং কলেজ
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন।

সূত্র: দৈনিক জালালাবাদ