মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

চাকরি দিচ্ছে সিলেট জেলা আইনজীবী সমিতি

ডেস্ক রিপোর্ট / ২২৯০ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
চাকরি দিচ্ছে সিলেট জেলা আইনজীবী সমিতি

চাকরি দিচ্ছে সিলেট জেলা আইনজীবী সমিতি

সিলেট জেলা আইনজীবী সমিতির অফিসের জন্য নিন্মোক্ত পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে।

শর্তাবলী

১। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা হইতে হইবে। সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ ও ০৫/১০/২০২৫ তারিখে বয়স, মোবাইল নম্বর, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যয়িত কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবিসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত চারিত্রিক ও নাগরিকত্ব এর মূল সনদ আবেদনকারীকে আগামী ০৫/১০/২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করিতে হইবে।

২। হিসাবরক্ষক পদের জন্য ৫০০/- টাকা ও অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদের জন্য ৩০০/- টাকা স্থানীয় যে কোন তফসীলভুক্ত ব্যাংক হইতে ড্রাফট/পে-অর্ডারের (অফেরতযোগ্য) মাধ্যমে “সাধারণ সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতি” এর বরাবরে আবেদনের সহিত দাখিল করিতে হইবে।

৩। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত দরখাস্ত গ্রহণযোগ্য হবে না।

৪। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় ও তারিখ এস.এম.এস-এর মাধ্যমে জানানো হবে এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ./ডি.এ. প্রদান করা হবে না।

৫। নিয়োগ বিজ্ঞপ্তিটি https://www.sylhetbar.com.bd/পাওয়া যাবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন।

 


এই বিভাগের আরো খবর