বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার হোটেল থেকে চার তরুণ-তরুণী আটক

ডেস্ক রিপোর্ট / ৫৩২ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার হোটেল থেকে চার তরুণ-তরুণী আটক

সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার হোটেল থেকে চার তরুণ-তরুণী আটক

সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি আবাসিক হোটেল থেকে চার তরুণ-তরুণীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে শিবগঞ্জের ‘গ্র্যান্ড সাওদা’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— জুনেদ আহমদ (২৩), সৌমিত্র দত্ত (২৭), নীলা আক্তার (১৮) ও রূপান্তি বিশ্বাস (২০)।সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে হোটেলে অবস্থান করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ঘটনায় এসএমপি অ্যাক্টের ৭৭ ধারায় তাদের আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’


এই বিভাগের আরো খবর