বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন

সিলেটে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পেঁয়াজসহ আটক ৪

ডেস্ক রিপোর্ট / ১৫৫ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
সিলেটে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পেঁয়াজসহ আটক ৪

সিলেটে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পেঁয়াজসহ আটক ৪

সিলেটের জালালাবাদ থানার শিবেরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজসহ দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এসময় চারজনকে আটক করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমানের নেতৃত্বে রাজারগাঁও উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।আটককৃতরা হলেন- ১। মোঃ কুতুব উদ্দিন (৫০), পিতা-মৃত তছির মিয়া, সাং-নন্দিরগাঁও, থানা-গোয়াইনঘাট, ২। মোহাম্মদ আলী (৪০), পিতা-মকবুল আলী, সাং-নন্দিরগাঁও, থানা-গোয়াইনঘাট, ৩। ময়না মিয়া (৪০), পিতা-মৃত মনফর আলী, সাং-নন্দিরগাঁও, থানা-গোয়াইনঘাট,৪। নাছির উদ্দিন (৪০), পিতা-ছয়ফুর রহমান, সাং-নন্দিরগাঁও, থানা-গোয়াইনঘাট, সিলেট।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ (আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা) এবং দুটি রেজিস্ট্রেশনবিহীন সবুজ রঙের সিএনজি অটোরিকশা (আনুমানিক মূল্য ৬ লাখ টাকা) জব্দ করা হয়েছে।এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরো খবর