শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট / ৬৬৭ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই দিপংকর হালদার, এসআই উমর ফারুক ও এএসআই কামাল উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ দল পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জগন্নাথপুর থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামী মোজাহিদুল ইসলাম মুছতাকিনকে (১৯) গ্রেফতার করা হয়। সে ছাতক থানার ভাতগাঁও গ্রামের নজরুল মিৃয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের বলবল গ্রামে বসবাস করে আসছিল। এছাড়া পৃথক অভিযানে বিদ্যুৎ মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী নাছির মিয়াকে গ্রেফতার করা হয়। সে জগন্নাথপুর পৌর এলাকার বাদাউড়া গ্রামের ইস্তর আলীর ছেলে।

১৬ নভেম্বর রোববার পুলিশ প্রহরায় গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর