সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সিলেটের যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না

ডেস্ক রিপোর্ট / ১০১৮ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আগামীকাল মঙ্গলবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে নানগরের ৬ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

ট্রান্সফরমার মেরামত সংরক্ষন সরবরাহ লাইন সংস্কার ও গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য বুধবার (৩ ডিসেম্বর) নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

মঙ্গলবার ( ২ ডিসেম্বর) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল-জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, টিলাগড় সরকারি কলেজ, মালুয়া হাউজ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন প্রকৌশলী রাজ্জাক।তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের নিকট দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।


এই বিভাগের আরো খবর