বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মারকাযুল কুরআন ও এতিমখানা মাদ্রাসায় উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
বিএনপি’র চেয়ারপারসন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও সাধারণ মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে সুনামগঞ্জ ৩ আসনের, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের গণমানুষের নেতা যুক্তরাজ্য বিএনপির ৩ বারের সফল সাধারণ সম্পাদক,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, জগনাথপুর ও শান্তিগঞ্জ আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী, জননেতা কয়ছর এম আহমেদ পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত মারকাযুল কুরআন ও এতিমখানা মাদ্রাসায়,মিলাদ ও কুরআন খতম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এতে উপস্থিত ছিলেন, ১৯নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ মুছা খান, রানীগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মামুন আহমেদ,যুবদল নেতা লেছু মিয়া, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র বৃন্দ।
সি/চা/খ//তানিশা