রবিবার, ১০ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শহীদবুদ্ধিজীবি দিবস নানা আয়োজনে পালিত হচ্ছে

ডেস্ক রিপোর্ট / ২৩৫ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

শহীদবুদ্ধিজীবি দিবস নানা আয়োজনে পালিত হচ্ছে

মৌলভীবাজারে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হচ্ছে।
রবিবার সকাল ৭ টা ৫ মিনিটে সরকারী স্কুল মাঠের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারন মানুষ। পরে শাহ মোস্তফা রোডের বেরীরপারে গণকবরেও পুষ্পস্তবক অর্পন করা হয়।

প্রথমে জেলা প্রশাসক মো: তৌহিদুজ্জামান ও পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন পুষ্প স্তবক অর্পনের পর একে একে জেলা কারাগার, জেলা মাদকদ্রব্য নিয়ত্রণ অধিদপ্তর, পৌরসভা, জেলা পরিষদ, সড়ক বিভাগ, বনবিভাগ, সরকারী স্কুলসহ অন্যান্য সংস্থাগুলো পুস্পস্তবক অর্পন করে।

সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে পুষ্পস্তবক অর্পনে রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।


এই বিভাগের আরো খবর