ওয়ালটনে চাকরির সুযোগ,কর্মস্থল দেশের যে কোনো স্থানে
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
প্রতিষ্ঠানটির লিফট বিভাগে নিয়োগ দেয়া হবে।
আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: টেরিটরি সেলস ম্যানেজার, নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা: প্রার্থীর বিএসসি (ইইই/এমই) অথবা বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।
বয়স ন্যূনতম ৩২ বছর হতে হবে।
নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
কর্মস্থল দেশের যে কোনো স্থানে।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লাভের শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা এবং বছরে ২টি উৎসব বোনাস দেয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগামী ১২ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।