বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

পাথরের আড়াল থেকে ভারতীয় অবৈধ কসমেটিক ও ওষুধ উদ্ধার, গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট / ২৩৬ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
পাথরের আড়াল থেকে ভারতীয় অবৈধ কসমেটিক ও ওষুধ উদ্ধার, গ্রেফতার ১

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় প্রায় ৮১ লাখ ২৯ হাজার ৬৪০ টাকা মূল্যের চোরাই ভারতীয় পণ্যসহ একটি ট্রাক জব্দ এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মোঃ আমির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা, মুছারগাঁও সাকিনস্থ সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে একটি পাথর বোঝাই ট্রাক তল্লাশি করে পাথরের ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামালসহ উদ্ধার করা হয়। এ সময় ট্রাকসহ মোঃ জাকারিয়া ইসলাম (৩৮)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির পিতা মোঃ খাজা মিয়া, মাতা নুরুন্নাহার বেগম। তার বাড়ি খাড়িতা গ্রাম, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা।
জব্দকৃত যানটি একটি হলুদ-নীল রঙের টাটা কোম্পানির বড় কার্গো মালবাহী ট্রাক। যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২৪-৭৩৬৭, ট্রাকটির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

এছাড়া প্রায় ১০০ ঘনফুট ভাঙা পাথরের ভেতরে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়—১১টি প্লাস্টিকের বস্তায় ১ হাজার ২৬ পিস নিভিয়া বডি লোশন, ৭০টি কার্টুনে প্রতি কার্টুনে ১২ হাজার ৭৪০ পিস ক্লপ-জি ক্রিম, ১১টি প্লাস্টিকের বস্তায় ৫ লাখ ৫৪ হাজার ৪০০ পিস ডাইক্লোফেনাক সোডিয়াম ও প্যারাসিটামল সমন্বিত ডাইক্লো-এম নামীয় ভারতীয় ট্যাবলেট এবং ১২টি প্লাস্টিকের বস্তায় ২০ হাজার ৩০৪ পিস স্কিনব্রাইট ক্রিম (১৫ গ্রাম)।
জব্দকৃত এসব অবৈধ ভারতীয় মালামালের আনুমানিক মোট মূল্য ৮১ লাখ ২৯ হাজার ৬৪০ টাকা। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা নং-০১, তারিখ ০১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রুজু করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(খ) ও ২৫ডি ধারায় দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর