শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

ডেস্ক / ৮৮ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আজ বুধবার রাতেই এশার নামাজের পর সারা দেশের মসজিদে মসজিদে শুরু হবে প্রথম তারাবির নামাজ এবং শেষ রাতে সেহরি খাওয়ার মাধ্যমে শুরু হবে প্রথম রোজার আনুষ্ঠানিকতা।

বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেয়া হয়।সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।


এই বিভাগের আরো খবর