বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

নিয়োগ দেবে বিকাশ

চাকরি ডেস্ক / ৮২১ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
নিয়োগ দেবে বিকাশ

নিয়োগ দেবে বিকাশ

দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটির ব্র্যান্ড পার্টনার–ব্র্যান্ড, মার্কেটিং বিভাগে সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একজনকে নিয়োগ দেয়া হবে।

গত ২২ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৩ মার্চ ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ব্র্যান্ড পার্টনার–ব্র্যান্ড, মার্কেটিং
পদসংখ্যা: ০১টি
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: উল্লেখ নেই
বেতন: আলোচনা সাপেক্ষে

যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের মার্কেটিং বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে।
পাশাপাশি স্টেকহোল্ডার ব্যবস্থাপনা ও যোগাযোগ দক্ষতা প্রয়োজন।
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ০৩ মার্চ ২০২৬।


এই বিভাগের আরো খবর