মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

১৪নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মুনিমের ঈদ উপহার বিতরণ

সৈয়দ সাইফুুল ইসলাম নাহেদ / ২০১ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
১৪নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মুনিমের ঈদ উপহার বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্জ নজরুল ইসলাম মুনিম-এর ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) নগরীর ১৪নং ওয়ার্ডে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার বিতরণকালে আলহাজ্জ্ব নজরুল ইসলাম মুনিম বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে। ওয়ার্ডের প্রতিটি পরিবারের সাথে এই আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ১৪নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

বাবর বক্সের সভাপতিত্বে ও শিপলু খানের পরিচালনায় উপস্থিত ছিলেন, আব্দুল মন্নান খান মনজু, আব্দুল হান্নান খান, আব্দুল মুক্তাদির খান, আনোয়ার বকস বুলু, হেলাল খান, রুমেন খান, রুমন আহমদ, জল্লারপার মসজিদের মুতাওয়াল্লি তফাজ্জল হোসেন, ব্যাংকার নুসরান হোসেন, কামাল গড় ত্রাণ কমিটির সমন্বয়ক মো: শাহাদাত হোসেন, মিতু বকস, রুমন আহমদ সহ এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

উপহার গ্রহণকারী সাধারণ নাগরিকরা সাবেক কাউন্সিলরের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।


এই বিভাগের আরো খবর