সিলেটে শাহী ঈদগাহ ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় আবহ ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ-উল-ফিতরের আনন্দে মেতেছে মুসলিম সম্প্রদায় । ঈদ মোবারক।ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করেন। আজ শনিবার সকালে জামাতে মুসলমানরা ঈদের নামাজ আদায় করছেন।
এবার সিলেট জেলা ও মহানগরজুড়ে প্রায় ৩ হাজার জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। প্রতিটি জামাতে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিলেট মহানগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায়।শাহী ঈদগাহে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূমসহ বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নামাজ আদায় করেন।