রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে, নিহত ১ আহত ২৫

ডেস্ক / ৪৩ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে, নিহত ১ আহত ২৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে, নিহত ১ আহত ২৫

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেগমপুর গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমান ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি প্রতিপক্ষ হেলাল মিয়া ওই জমি বন্দোবস্ত নিয়েছেন বলে দাবি করলে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।

রোববার দুপুরে হেলাল মিয়ার সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে খলিলুর রহমানের লোকজনকে কাজ করতে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে হেলাল মিয়ার লোকজনের দেশীয় অস্ত্রের আঘাতে মনজুর মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় অন্তত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ তথ্যটি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে।


এই বিভাগের আরো খবর