ইবনে সিনা ট্রাস্ট ক্যাথ ল্যাব টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
রোববার (৭ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জুন পর্যন্ত।নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ট্রাস্ট
পদের নাম: ক্যাথ ল্যাব টেকনিশিয়ান (গ্রেড-III)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পাস
অন্যান্য যোগ্যতা: ক্যাথ ল্যাব পদ্ধতিতে বিশেষ প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: ক্যাথ ল্যাব টেকনিশিয়ান হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ জুন ২০২৬

সৈয়দ দারা মিয়া