রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে FIVDB

সি/চা/খ/ডেস্ক / ৯৪০ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
চাকরি দিচ্ছে FIVDB

চাকরি দিচ্ছে FIVDB

ফ্রেন্ডস্ ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) যার এমআরএ সনদ নং-৪২৩। সংস্থার সমন্বিত আর্থিক সেবা কর্মসূচি (আইএফএসপি)-এর আওতায় প্রত্যন্ত | গ্রামাঞ্চলে শ্রমজীবী পুরুষ/মহিলা দলগঠন, সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদসমূহে কিছু সংখ্যক পরিশ্রমী, সৎ ও উদ্যমী কর্মী নিয়োগ করা হবে।

অন্যান্য সুবিধা ও শর্তাবলীঃ
স্নাতক/স্নাতকোত্তর বয়স: সর্বোচ্চ ৩০ বছর
• উপরোক্ত সকল পদে গ্র্যাচুইটি (সর্বোচ্চ: বেসিকের ৩গুন), প্রভিডেন্ড ফান্ড, উৎসব ভাতা ২টি, কমপেনসেটরি এলাউন্স, ক্রেডিট রিস্ক এলাউন্স ও কর্মস্থলে নিখরচায় থাকার সুবিধা আছে । এছাড়াও সকল পদে অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ।
১নং পদে বর্তমানে কর্মরত আছেন এমন প্রার্থীগণই আবেদন করতে পারবেন। আবেদনপত্রে বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
সকল পদে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় প্রার্থীর পক্ষে একজন জামিনদারকে ৩০০/= টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে জামিনদার হতে হবে।
আগ্রহী প্রার্থীরা খামের উপর পদের নাম উল্লেখপূর্বক A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্র এবং সাথে সম্প্রতি তোলা ২(দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতা সনদ (যদি থাকে), সংশ্লিষ্ট পরীক্ষা পাশের সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও যোগাযোগের জন্য সেলফোন নম্বর উল্লেখপূর্বক ৩১ জুলাই ২০২৬ খ্রি. তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, এফআইভিডিবি, খাদিমনগর, সিলেট বরাবরে পাঠাতে হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে FIVDB
সূত্র: প্রথম আলো ১৭ জুলাই ২০২৬ইং


এই বিভাগের আরো খবর