শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

টিম অব দ্য টুর্নামেন্ট সংক্ষিপ্ত তালিকা

স্পোর্টস ডেস্ক / ৫১ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
টিম অব দ্য টুর্নামেন্ট সংক্ষিপ্ত তালিকা

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মূল কারিগর ছিল তাদের জমাট রক্ষণভাগ। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষদের মাত্র একটি গোল করার সুযোগ দিয়েছিল ‘লা রোহা’দের ডিফেন্স লাইন। তবে ফিফার ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশের (টিম অব দ্য টুর্নামেন্ট) সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি স্প্যানিশ রক্ষণের মূল দুই সেনানি পাউ কুবার্সি ও আইমেরিক লাপোর্ত। ফিফার এমন সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে জোর বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে।

বিশ্বকাপজুড়ে স্পেনের অন্যতম সেরা পারফর্মার এবং ‘বেস্ট ইয়াং প্লেয়ার’-এর পুরস্কার জেতা কুবার্সির বাদ পড়াটা সবাইকে অবাক করেছে। ভক্তদের ভোটের ভিত্তিতে সেরা একাদশ নির্বাচনের নিয়ম অনুযায়ী এবারও সমর্থকদের ভোটাভুটির আয়োজন করছে ফিফা। তবে স্পেনের রক্ষণভাগ থেকে সংক্ষিপ্ত তালিকায় কেবল দুই ফুল-ব্যাক মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো জায়গা পেয়েছেন।

প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় বিভিন্ন পজিশনে আসা তারকা ফুটবলাররা হলেন—

গোলরক্ষক: উনাই সিমোন (গোল্ডেন গ্লাভসজয়ী), এমিলিয়ানো মার্টিনেজ, ভোজিনহা, জর্ডান পিকফোর্ড ও এলয় রুম।

রক্ষণভাগ: মার্ক কুকুরেয়া, পেদ্রো পোরো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নুনো মেন্ডেস, ভার্জিল ফন ডাইক, গ্যাব্রিয়েল মাগলায়েস এবং দায়োত উপামেকানো।

মিডফিল্ড ও উইং: রদ্রি (গোল্ডেন বলজয়ী), লামিন ইয়ামাল, জুড বেলিংহাম, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ভিনিসিয়ুস জুনিয়র, এনজো ফার্নান্দেজ, লুকা মদরিচ এবং ইসমাইল সাইবারি।

আক্রমণভাগ (ফরওয়ার্ড): লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, মিকেল ওইয়ারসাবাল এবং হুলিয়ান কিনিওনেস।

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীদের দেওয়া ভোটের ফলেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে ২০২৬ বিশ্বকাপের সেরা বিশ্ব একাদশ।


এই বিভাগের আরো খবর