বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

নিয়োগ দিচ্ছে গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ

সিলেটের চাকরির খবর ডেস্ক / ১৭২ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নিয়োগ দিচ্ছে গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ

আধুনিক যুগোপযোগী শিক্ষার অঙ্গীকার নিয়ে গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর (শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে) প্রাতিষ্ঠানিক বিধি মোতাবেক চলমান শিক্ষানীতির আলোকে স্থায়ী/অস্থায়ী ভিত্তিতে শূন্যপদের বিপরীতে শিক্ষক নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত পদসমূহে যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

আবেদনের শর্ত সমূহঃ

(ক) আগ্রহী প্রার্থীকে জীবনবৃত্তান্ত সহ আবেদন পত্র, সদ্য তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী ২০ আগস্ট, ২০২৬ খ্রিঃ রোজ বৃহস্পতিবার মধ্যে ছুটির দিন ব্যতীত সকাল ৯:০০টা থেকে ৪:০০টার মধ্যে) নিম্ন স্বাক্ষরকারী বরাবর প্রেরণ করতে হবে।

(খ) প্রার্থীগণের লিখিত পরীক্ষা আগামী ২২ আগস্ট, ২০২৬ খ্রিঃ রোজ শনিবার সকাল ১০:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত (২ ঘণ্টা) অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের ডেমো ক্লাস ও মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া হবে।

(গ) কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

(ঘ) নির্ধারিত বেতন ছাড়াও প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রধান করা হবে।

(ঙ) প্রার্থীগণকে পরীক্ষার দিন সকাল ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত প্রবেশপত্র প্রদান করা হবে।

অধ্যক্ষ

গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ

বঙ্গবীর রোড, দক্ষিণ সুরমা, সিলেট।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র:দৈনিক সিলেটের ডাক


এই বিভাগের আরো খবর