বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরির সুযোগ,কর্মস্থল: যেকোনো জেলায়

ডেস্ক / ৭৮ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরির সুযোগ,কর্মস্থল: যেকোনো জেলায়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরির সুযোগ,কর্মস্থল: যেকোনো জেলায়

জনবল নিয়োগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
অধিদপ্তরটি ‘সহকারী প্রসিকিউটর’ পদে ৪১ জনকে নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
পদের সংখ্যা: ১ পদে ৪১ জন

পদের বিবরণ:
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
বয়স: ১ আগস্ট ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১৬৮ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই https://dnc.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২০ আগস্ট, সকাল ১০টা থেকে শুরু করে ২০ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


এই বিভাগের আরো খবর