বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া নিত্যপণ্যের বাজার

ডেস্ক / ২৬ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া নিত্যপণ্যের বাজার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে। বিশেষ করে দাম বেড়েছে তাজা সবজি ও ভোগ্যপণ্যের। ব্যবসায়ীদের দাবি, পরিবহণ ব্যয় বেড়ে যাওয়ায় বিভিন্ন সবজির দামও বাড়াতে হয়েছে। এতে বাড়তি দামের চাপে পড়ে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে বাজারে দেখা যায় তুলনামূলক দাম বেড়েছে বরবটি, বেগুন, পটল, টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, ধনেপাতাসহ প্রায় সবধরনের সবজির। দাম বেড়েছে বয়লার মুরগীরও। তবে সোনালী মুরগী, গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। ক্রেতারা বলছেন, দাম বৃদ্ধির কারণে পরিবারের নিত্যপণ্যের জোগান দিতে হিমশিম খাচ্ছেন তারা।

বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি ধনেপাতায় দাম বেড়েছে ৮০ টাকা, টমেটোতে ৪০ টাকা, শসা ৪০ টাকা, বেগুন ৩০ টাকা, বরবটিতে ২০ টাকা, ফুলকপি ২০ টাকা, কচু ২০ টাকা, পটলে ১০ টাকা পর্যন্ত। বয়লার মুরগীর প্রতি কেজিতে দাম বেড়েছে ১৫-২৫ টাকা।

চাল, ডাল ও তেলের মতো নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম ক্রমাগত বাড়ছে। ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সিন্ডিকেট এখনই এসব পণ্যের দাম বাড়াতে তৎপর।তবে জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং জোরদার করার আহ্বান সংশ্লিষ্টদের


এই বিভাগের আরো খবর