মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

দেশে করোনায় আরও ২৭ জনের মৃত্যু, শনাক্ত ২৮৫১

ডেস্ক রিপোর্ট / ২৪২ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
করোনায় আরো ৩২ মৃত্যু, শনাক্ত ২৬১১

সিলেটের চাকরির খবর ডেস্ক :- গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। ভাইরাস শনাক্ত হয়েছে দুই হাজার ৮৫১ জনের মধ্যে। এখন দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫২ হাজার ৫০২।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবারের (৬ আগস্ট) বুলেটিনে বলা হয়, করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৯ জন মারা গেছেন। ১২ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৯৭৭ জন।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। এতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৯২ লাখ ৭২ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা সাত লাখ ১৭ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ২৩ লাখ ৭৩ হাজার প্রায়। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

সিলেটের চাকরির খবর / তানজিনা বেগম

হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের

জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।

যোগাযোগের ঠিকানা
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১


এই বিভাগের আরো খবর