বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সিলেট বন অধিদপ্তর লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট / ২৬০ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
বন অধিদপ্তর সিলেট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

বন অধিদপ্তর সিলেট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

বন অধিদপ্তরের ১৭ থেকে ২০তম গ্রেডের রাজস্বখাতভুক্ত ফরেস্ট গার্ড (বনপ্রহরী) ও অফিস সহায়ক পদে জনবল নিয়োগের জন্য লিখিত

পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরেস্ট গার্ড (বনপ্রহরী) ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে।

সিলেট এমসি কলেজে এ পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে ফরেস্ট গার্ড (বন প্রহরী) ও অফিস সহায়ক পদে বাছাই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত

প্রার্থীদের অনুকূলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হয়েছে।ইস্যুকৃত প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ডাউনলোড করার ইউজার আইডি ও পাসওয়ার্ড অনলাইনে আবেদনের সময় সংশ্লিষ্ট প্রার্থীর নামে নিবন্ধিত মুঠোফোনে শুধু বাছাই পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের পাঠানো হয়েছে। ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে।

প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@ teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। প্রার্থীকে প্রবেশপত্রসহ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত হতে হবে।


এই বিভাগের আরো খবর