সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড

ডেস্ক রিপোর্ট / ৪৪৪ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২১ মে, ২০২৩
স্কয়ার গ্রুপে নিয়োগ

চাকরি দিচ্ছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড

ISO 9001:2015 সনদপ্রাপ্ত এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেট্রিজ ও কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ

লিমিটেড-এ নিম্নোক্ত পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী প্রার্থী প্রয়োজন।

পদের নাম: সেল্স অফিসার

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

দায়িত্ব ও কর্তব্য:

দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা

বিক্রয় লক্ষ্য অর্জন করা

পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা

প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা:

উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে

বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে

দেশের যেকোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে বয়স অনূর্ধ্ব ৩২ বৎসর

উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার যাবতীয়

সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জীবনবৃত্তান্তসহ আগামী ২ জুন ২০২৩ তারিখ সকাল ৮:৩০ মিনিট-এর মধ্যে নিম্নোক্ত

ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে।

পরীক্ষার স্থান: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, স্যামসন সেন্টার, ৪৩ সাউথ এভিনিউ, রোড-১২৬, প্লট-সিইএস (জি) ৫এ, গুলশান-১,

ঢাকা-১২১২।

“স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগসংক্রান্ত কাজের জন্য কোন ধাপেই প্রার্থীর সাথে কোন ধরনের আর্থিক লেনদেন করে না”

SQUARE TOILETRIES LIMITED

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ২১ মে ২০২৩ইং


এই বিভাগের আরো খবর