বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

ডিপিডিসিতে চাকরি

ডেস্ক রিপোর্ট / ২৯৫ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

ডিপিডিসিতে চাকরি

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

(ডিপিডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সরকারি এ প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগে

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চুক্তি ভিত্তিতে ১৪

জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর)

পদসংখ্যা: ১৪

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআর/

ম্যানেজমেন্ট/ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম

(এমআইএস)/ইন্টারন্যাশনাল বিজনেস/

অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ/পাবলিক

অ্যাডমিনিস্ট্রেশন/ইন্টারন্যাশনাল রিলেশনস/

অর্থনীতি/আইন/গণযোগাযোগ ও সাংবাদিকতা

বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা

এইচআর/ম্যানেজমেন্ট/ম্যানেজমেন্ট ইনফরমেশন

সিস্টেম (এমআইএস)/ইন্টারন্যাশনাল বিজনেস/

অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিষয়ে

এমবিএ ডিগ্রি থাকতে হবে।

শিক্ষাজীবনের সব স্তরে জিপিএ/সিজিপিএ-৫-এর

স্কেলে অন্তত ৪.০ এবং ৪-এর স্কেলে অন্তত ৩.০ থাকতে হবে।

কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। বাংলা ও

ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

বেতন-ভাতা: মাসিক মূল বেতন ৫১,০০০ টাকা। এ

ছাড়া মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া (ঢাকায়)

এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় ৫০ শতাংশ

বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, বছরে

একটি বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি,

বিমা, ছুটি ভাতা, চিকিৎসাসুবিধা ও যাতায়াত ভাতার সুবিধা আছে।

বয়সসীমা : আবেদনকারীর বয়স ২০২৩ সালের ৩১

অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর

মুক্তিযোদ্ধার সন্তানদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত

শিথিলযোগ্য। ডিপিডিসির কর্মীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

চাকরির ধরন: এক বছরের প্রবেশনকালসহ

প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। ৬০ বছর

বয়স পর্যন্ত প্রতি তিন বছর পরপর চুক্তির মেয়াদ নবায়নযোগ্য।

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীদের

ডিপিডিসির ওয়েবসাইটের এই লিংকে আবেদন করতে হবে।

এই লিংকে আবেদনপ্রক্রিয়া জেনে নিতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি : আবেদন ফি বাবদ ১ হাজার ৫০০

টাকা নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৩।


এই বিভাগের আরো খবর