বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

অতিরিক্ত জেলা ও দায়রা অক্ষ-৩য় আদালত এর কার্যালয়ে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট / ৩৮০ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
অতিরিক্ত জেলা ও দায়রা অক্ষ-৩য় আদালত এর কার্যালয়ে চাকরির সুযোগ

অতিরিক্ত জেলা ও দায়রা অক্ষ-৩য় আদালত এর কার্যালয়ে চাকরির সুযোগ

পদ সংখ্যা-০৭জন

১। প্রার্থীকে চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি, অতিরিক্ত জেলা দায়রা জজ, ৩য় আদালত, নারায়ণগঞ্জ বরাবর

স্বহস্তে লিখিত আবেদনপত্রে (ক) প্রার্থীর নাম (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ)বর্তমান ঠিকানা

(চ) নিজ জেলা (ছ) জন্ম তারিখ (জ) ২৫/০৩/২০২০ খ্রি: তারিখে প্রার্থীর বয়স (ঝ) জাতীয়তা (ঞ) জাতীয় পরিচয়পত্র নম্বর

(ট) ধৰ্ম (ঠ) শিক্ষাগত যোগ্যতা (ড) অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে। (২) আবেদনপত্র আগামী ০৮/১১/২০২৩

খ্রি: তারিখ বেলা ০৫.০০ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা সরাসরি চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত

বাছাই কমিটি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৩য় আদালতের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত ভবন, নারায়ণগঞ্জ

বরাবর পৌঁছাতে হবে। (৩) আবেদনকারীর বয়স ০৮/১১/২০২৩ খ্রি: তারিখে কমপক্ষে ১৮ বছর এবং ২৫/০৩/২০২০ খ্রিঃ

তারিখে অনধিক ৩০ বছর। তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধা সন্তান হন সেক্ষেত্রে তাদের বয়সসীমা ৩২ বছর

পর্যন্ত শিথিলযোগ্য । মুক্তিযোদ্ধার/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের আবেদনপত্রের সহিত মুক্তিযোদ্ধা পিতা/ মাতার

মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি (যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত দাখিল করতে হবে।

বয়সের ক্ষেত্রে কোন হলফনামা গ্রহণযোগ্য হবে না। (৪) আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে:

(ক) শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সনদপত্রের সত্যায়িত অনুলিপি। (খ) সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

(গ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র । (ঘ) নাগরিকত্ব সনদের সত্যায়িত অনুলিপি। (ঙ)

জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি। (চ) প্রার্থীর নাম-ঠিকানাসহ ১০ টাকার ডাকটিকিট সম্বলিত

৯.৫ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম। (৫) চাকুরীরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। (৬) পরীক্ষার ফি বাবদ ৯০/- টাকা বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংক লিমিটেড-এ ট্রেজারী চালানের মাধ্যমে ১-২১৪১-০০০০-২০৩১ নম্বর কোডে জমা প্রদান এবং চালানের মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। (৭)

উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষায় তারিখ, সময় ও স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। (৮) মৌখিক পরীক্ষার সময়

প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। (৯) খামের উপর অবশ্যই

পদের নাম ও নিজ জেলা স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। (১০) প্রচলিত নিয়োগ বিধি/প্রচলিত মুক্তিযোদ্ধা কোটাসহ অন্যান্য

কোটা/নিয়োগ সংক্রান্ত সরকারের অপরাপর বিধি যথাযথভাবে অনুসরণ করা হবে। (১১) ছবি প্রয়োজনীয় কাগজপত্র

সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী নামসহ সীল ব্যবহৃত হতে হবে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত,

নারায়ণগঞ্জ, চেয়ারম্যান-নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি, জেলা ও দায়রা জজ আদালত। নারায়ণগঞ্জ ।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: সমকাল ১৬/১০/২৩ইং (পৃ: ১৩)


এই বিভাগের আরো খবর