শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

নিয়োগ ওসমানী মেডিকেল কলেজে , সুযোগ নেই সিলেটিদের

ডেস্ক রিপোর্ট / ৩৪৬ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়োগ, সুযোগ নেই সিলেটিদের

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। চিকিৎসাবিদ্যায় এ অঞ্চলের প্রধান তথা দেশের অন্যতম শিক্ষাপীঠ। এ প্রতিষ্ঠানের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বইছে আলোচনার ঝড়। কারণ এ নিয়োগে সিলেট বিভাগের কারোই সুযোগ নেই আবেদন করার।

এমএজি ওসমানী মেডিকেল কলেজে অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেওয়ার ব্যাপারে ১৩ ডিসেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে শর্ত জুড়ে দেওয়া হয়- সিলেট বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এবং কুমিল্লা জেলার বাসিন্দারা এ পদের জন্য আবেদন করতে পারবেন না। বিজ্ঞপ্তিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই ‘এ নিয়োগে সিলেটকে বঞ্চিত করা হয়েছে’ উল্লেখ করে মন্তব্য করেন। তবে ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে- নীতিমালা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণেই সিলেট বিভাগের কারো আবেদন করার সুযোগ নেই।

এব্যাপারে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। এটি জেলাভিত্তিক নয়, জাতীয় নিয়োগ। এ নিয়োগের ক্ষেত্রে জাতীয় নীতিমালা অনুসরণ করতে হয়েছে। তিনি বলেন, জেলাভিত্তিক কোটায় নিয়োগ পেয়ে এখন ওসমানী মেডিকেল কলেজে সিলেট বিভাগের ৬২ জন কর্মরত আছেন। সিলেটের কোটা পরিপূর্ণ হয়ে গেছে অনেক আগেই। আর কুমিল্লার বাসিন্দাও কর্মরত আছেন ৫ জন। ফলে সিলেট বিভাগের ৪ জেলা এবং কুমিল্লা জেলার লোক আর নিয়োগ দেওয়ার সুযোগ নেই।

ওসমানী মেডিকেল কলেজে অফিস সহায়ক পদে এবার ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে জানিয়েছেন ডা. শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়।

সূত্র:দৈনিক একাওরের কথা


এই বিভাগের আরো খবর