মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

এসএসসি পাসে পুলিশে চাকরি, কর্মস্থল : যে কোনো স্থান

ডেস্ক রিপোর্ট / ৪২২ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
চাকরি দিচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স

এসএসসি পাসে পুলিশে চাকরি, কর্মস্থল : যে কোনো স্থান

এসএসসি পাসে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদের সংখ্যা ৩ হাজার ৬০০ । এর মধ্যে ৩ হাজার ৬০ জন পুরুষ ও ৫৪০ জন নারী নিয়োগ দেওয়া হবে। চাকরির ধরন স্থায়ী।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান, ন্যূনতম জিপিএ-২ দশমিক ৫ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা : উচ্চতায় পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি, বিশেষ

ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী ৫ ফুট ৪ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে

৫ ফুট ২ ইঞ্চি। বুকের মাপ: পুরুষের ৩১-৩৩ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৩০-৩১ ইঞ্চি, দৃষ্টিশক্তি: ৬/৬

বৈবাহিক অবস্থা : অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)

কর্মস্থল : যে কোনো স্থান

বেতন : ৯,০০০-২১,৮০০ টাকা

বয়স : ৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১৮-২০ বছর

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি

রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের

৭২ ঘণ্টার মধ্যে অফেরতযোগ্য হিসেবে ৪০ টাকা পাঠাতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা এই police.teletalk.com.bd/home.php এর মাধ্যমে

আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০

সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
সূত্র:-আর টিভি


এই বিভাগের আরো খবর