বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে জলসাকে যাত্রার সাথে তুলনা করা নিয়ে সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট / ৫১৪ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
জগন্নাথপুরে জলসাকে যাত্রার সাথে তুলনা করা নিয়ে সংঘর্ষ

সুনামগঞ্জের জগন্নাথপুরে জলসাকে যাত্রার সাথে তুলনা করা নিয়ে সংঘর্ষের ঘটনায় ১ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংগিয়ারগাঁও ঘিপুড়া বলবল কলকলিয়া জামে মসজিদ প্রাঙ্গনে।
স্থানীয়রা জানান, গত ৪ মার্চ এ মসজিদ প্রাঙ্গনে প্রতি বছরের মতো জলসা অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশে থাকা সবার সহযোগিতায় অনুষ্ঠিত জলসাকে কেন্দ্র আর্থিক লাভবান না হওয়া নিয়ে সাংগিয়ারগাঁও গ্রামের লিয়াতক আলী জলসা না করে যাত্রা করা ভালো ছিল বলে বিরুপ মন্তব্য করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে গত ২২ মার্চ শুক্রবার এ মসজিদে জুম্মার নামাজ শেষে লিয়াকত আলীর কাছে এমন মন্তব্যের জবাব চান ক্ষুব্দ এলাকাবাসী। এ সময় লিয়াকত আলী জবাব না দিয়ে যেতে চাইলে মসজিদ প্রাঙ্গনে বলবল গ্রামের হেলাল মিয়া প্রতিবাদী হন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মসজিদের বাহিরে সংঘর্ষের ঘটনায় লিয়াকত আলী আহত হন। তখন নিজেকে রক্ষায় লিয়াকত আলী মসজিদে প্রবেশ করে বসে পড়েন। পরে মসজিদে সংঘর্ষ হয়েছে বলে অপপ্রচার চালানো হয়। যা সত্য নয়।
এ নিয়ে ২৪ মার্চ রোববার বলবল গ্রামে প্রতিবাদী জনতার উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, আজাদ মিয়া, সমুজ মিয়া, আশিকুর রহমান, নুর আলী, ছইল মিয়া, লতিফ মিয়া, আবদুল গফুর, ফিরোজ মিয়া, মোহন মিয়া, আবদুর রহিম, তমুজ আলী, আহমদ আলী, আবদুল জব্বার, ছমির আলী, আবদুল কাইয়ূম, মতিন মিয়া, উকিল আলী, আবদুস সোবহান, সমজেদ আলী, হেলাল মিয়া, সুলেমানুর রহমান, আশিক মিয়া, সোহান মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার করতে লিয়াকত আলী একের পর বিবাদের সৃষ্টি করেন। তিনি জলসাকে যাত্রার সাথে তুলনা করায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের বাহিরে সংঘর্ষ হলেও মসজিদের ভেতরে হয়েছে বলে মসজিদকে কলঙ্কিত করতে চাইছেন। যা সম্পূর্ণ মিথ্যা। আমরা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


এই বিভাগের আরো খবর