জগন্নাথপুরে কৃষক/কৃষাণী প্রশিক্ষণ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে পৃথক ভাবে কৃষক/কৃষাণী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ রোববার ফ্লাড রিকনোস্ট্রাকশন এমারজেন্সি এসিসটেন্স প্রকল্পের আওতায় দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সব ধরণের রোগবালাই থেকে ফসল রক্ষা সহ কৃষক/কৃষাণীদের আধুনিক প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্দদ মোস্তফা ইকবাল আজাদ, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ ও উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রশিক্ষণার্থী কৃষক/কৃষাণীরা অংশ গ্রহণ করেন।