জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস – ২০২৪ উদযাপন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ জালালাবাদ গ্যাসের উদ্যোগে যথাযথ ভাব-গাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে উদযাপন করা হয় । মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে কোম্পানির গ্যাস ভবন চত্ত্বরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । জাতীয় পতাকা উত্তোলন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান। জাতীয় পতাকা উত্তোলন শেষে জালালাবাদ গ্যাস ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।
পরবর্তীতে জেলা-প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর মুর্যালে এবং সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান।
এসময় কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ ,উপমহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ , জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ , জালালাবাদ গ্যাস কর্মচারি লীগ-১৬৯০ (সিবিএ) এর নেতৃবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । তাছাড়া এ দিবসটি উপলক্ষে রায়নগরস্থ স্টাফ-হাউজিং কমপ্লেক্সে অবস্থিত জালালাবাদ গ্যাস বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয় ।