বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ৫২৫ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
জগন্নাথপুরে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

জগন্নাথপুরে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী সিএনজি অটোরিকশা চালক আবদুন নুরকে (২০) গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের আবদুল হান্নানের ছেলে।

মামলা সূত্রে জানাগেছে, গত ২৬ মার্চ বিকেলে দারুল কেরাত থেকে বাড়ি ফেরার পথে গোতগাঁও আমিনপুর গ্রামের ১৫ বছরের এক তরুণী অপহরণের শিকার হন। ঘটনার ৪ দিনের মাথায় ৩০ মার্চ রাতে পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়ার সহায়তায় অপহৃতা তরুণীকে উদ্ধার ও অপহরণে অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক আবদুর নুরকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মোঃ সজিব মিয়া জানান, গ্রেফতারকৃত অপহরণ ও ধর্ষণ মামলার আসামী আবদুন নুরকে ৩১ মার্চ রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে ধর্ষিতা তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


এই বিভাগের আরো খবর