রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সিলেট নগরীতে অসামাজিক কার্যকলাপে জড়িত, নারীসহ গ্রেফতার ৯

ডেস্ক রিপোর্ট / ৬৫৭ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
সিলেট নগরীতে অসামাজিক কার্যকলাপে জড়িত, নারীসহ গ্রেফতার ৯

সিলেট নগরীতে অসামাজিক কার্যকলাপে জড়িত, নারীসহ গ্রেফতার ৯

সিলেট নগরীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ নারী-পুরুষকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাত পোনে বারোটার দিকে জিন্দাবাজারস্থ হোটেল সবুজ বিপনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পালবাড়ি এলকার আলাউদ্দিনের ছেলে সারোয়ার খান (২৫), নগরের বন্দর বাজার পুরান লেনের জয়নাল আবেদীনের ছেলে ইয়ামিন (২৫), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে খসরু মিয়া (৩৫), একই উপজেলার চিকার কান্দি এলাকার মৃত লিম্বর আলীর ছেলে ও হোটেল স্টাফ রইচ আলী (২৮), জামালগঞ্জ উপজেলার মশালঘাট এলাকার বদরুল আলমের ছেলে ও হোটেল স্টাফ মোঃ রুমেল আহমদ(২৮), গোলাপগঞ্জ উপজেলার ধরা এলাকার ফরিদ উদ্দিনের মেয়ে ফাতেমা আক্তার জান্নাত (২৫), বগুড়ার আদমদিঘী থানার সিয়ার এলাকার মৃত আমজাদ হোসেনের মেয়ে মোছাঃ মেঘনা আক্তার (২৬), ওসমানীনগর থানার পূর্ব ছিলাপাড়া শেরপুর এলাকার মোহাম্মদ আলীর মেয়ে সালমা বেগম (২৬), রংপুর জেলার কোতোয়ালী থানার তাজহাট এলাকার মোঃ নাজির হোসেনের মেয়ে মোছাঃ নাজমা বেগম (২৮)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।


এই বিভাগের আরো খবর